32 C
Kolkata
September 30, 2026
জেলা

সালানপুরে পর্যবেক্ষণে এলেন সহ কৃষি অধিকর্তারা

পশ্চিম বর্ধমান, ২৩ সেপ্টেম্বর: সালানপুর ব্লকের জমি পর্যবেক্ষণে এলেন পশ্চিম বর্ধমান জেলার সহ কৃষি অধিকর্তা উৎপল মন্ডল। সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়া কুলবাড়িয়া গ্রামে ধান চাষের সঙ্গে ধুঁইঞ্চা গাছ লাগানো হয়। কৃষি অধিকর্তা উৎপল মন্ডল জানান, যে এই ধুঁইঞ্চা গাছ ধান চাষের ক্ষেত্রে মাটিকে উর্বর করতে খুবই সাহায্য কারী একটি গাছ। এতে কৃষকদের ধান চাষে সারের জন্য খরচ অনেকটাই কমে যাবে কারণ এই ধুঁইঞ্চা গাছ একটি সময় পর্যন্ত বড় করা হয় এবং তারপরে আগাছা নাশক বিষ দিয়ে ওই গাছকে মেরে ফেলা হয়। পরবর্তী ক্ষেত্রে ওই গাছ শুকিয়ে গিয়ে ব্রাউন সার হিসেবে কাজে লাগে। যা ধান চাষের ক্ষেত্রে খুবই উপযোগী বলে জানান। তিনি আরও জানান, সালানপুর ব্লকে এই ধুইঞ্চা গাছ যে লাগানো হয়েছে তা আরো কয়েকদিন আগে লাগাতে পারলে ভালো হতো। যেহেতু এ বছর বর্ষা অনেক দেরি করে এসেছে সেই কারণে এই গাছ লাগাত দেরি হয়েছে। সালানপুর ব্লক এডিও রাজর্ষি ব্যানার্জি বলেন কল্যা জিপির ওইসব এলাকায় মাটির সৃষ্টি প্রকল্পের আওতায় জিরো টিলেজ মেশিন দিয়ে ধান লাগানো হয় ফলে কম বৃষ্টি হলেও মাটি কর্ষন করে ধান লাগানো সম্ভব। এছাড়াও এইদিন উপস্থিত ছিলেন উদয়ন দাস ও কার্তিক বাউরি সহ আরো অনেকে।

Related posts

Leave a Comment