26 C
Kolkata
March 24, 2026
সাহিত্য

হাকিমপুরের মন্টু চাষী

সুভাষ পাল

হাঁটুর উপর লুঙ্গি পরা
কাঁধে লাঙ্গল, গেঞ্জি গায়,
হাকিমপুরের সড়ক ধরে
তরতরিয়ে হেঁটে যায়।।

সামনে বলদ, জোয়াল কাঁধে
সমানতালে হেঁটে চলে,
কোমরটা তাঁর ঝুঁকে গেলেও
বুড়ো হাঁড়ে কথা বলে।।

বয়স সবে আশির কোলে
টোকা মাথায় লাঠি ধরে,
মন্টু চাষী সকাল ছ’টায়
জমি চষে, আবাদ করে।।

সূর্য মাথায়, দুপুর বারো
আযান দেওয়ার সময় হল,
লাঙ্গল ঝেড়ে, বলদ ধুইয়ে
মন্টু চাষী বাড়ি এলো।।

দুপুরবেলার ভোজন শেষে
বারান্দাতে ভাতঘুম,
কাস্তে দিয়ে বিকেলবেলা
ফের মাঠেতে কাজের ধুম।।

সূর্য ডোবার একটু আগে
ঘরে ফিরেই নামাজ পড়ে,
সন্ধ্যে হলেই হাটে গিয়ে
দেশ বিদেশের গল্প করে।।

Related posts

Leave a Comment