28 C
Kolkata
September 29, 2026
জেলা

মালদায় লরির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার

মালদা, ১৯ আগস্ট: পুজোর জিনিস নিয়ে আর বাড়ি ফিরা হল না। লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার কাগমারি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মহিলা সরোজিনী চৌধুরী ইংলিশ বাজার থানার কাগমারি এলাকার বাসিন্দা। এদিন সকালে পূজোর জিনিস কিনে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। ঠিক সেই সময় অমৃতি থেকে কালিয়াচক গামী একটি ১৪ চাকার লরি ওই বৃদ্ধাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধার। এরপর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে। যদিও পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে শনিবার আনুমানিক দুপুর একটা নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য দেহ পাঠায়। জানা গেছে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

Related posts

Leave a Comment