27 C
Kolkata
March 22, 2026
দেশ

মনিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় উত্তাল সংসদের বাদল অধিবেশন

সংবাদ কলকাতা, ২০ জুলাই: এবার দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর মত ন্যাক্কার জনক ঘটনা ঘটলো মনিপুরে। এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের উপযুক্ত শাস্তির হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলে জানিয়েছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে একজন। যে ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের সাধারণ মানুষ থেকে বিরোধী দলের নেতাদের মধ্যে জমা হয়েছে তীব্র ক্ষোভ। উল্লেখ্য, বৃহস্পতিবার শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। তার ঠিক আগের দিন এই ঘটনার ভিডিও ভাইরাল হয় স্যোসাল মিডিয়ায়। পুলিশ সূত্রে খবর, দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর মত ঘটনাটি ঘটেছিল মনিপুরের কাংপোকপী এলাকায় গত ৪ জুলাই।
প্রসঙ্গত, বাদল অধিবেশন শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই মনিপুরের এই ঘটনা নিয়ে উত্তাল হয় সংসদের উভয় কক্ষ। বিরোধীরা অন্য সমস্ত আলোচনা বাদ দিয়ে শুধুমাত্র মনিপুরের ঘটনা নিয়ে আলোচনার দাবি রাখে। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন তারা এই ঘটনা নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত।

Related posts

Leave a Comment