29 C
Kolkata
June 14, 2026
দেশ

মোদিকে ‘হত্যার’ হুমকি, গ্রেপ্তার মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা

ভুপাল: অবশেষে গ্রেপ্তার হলেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যার’ হুমকির জন্য মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজা পাতেরিয়ার বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ রাজ্য সরকার। সোমবার বিকেলে ওই রাজ্যের পান্না জেলার একটি থানায় রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করা হয়।

প্রসঙ্গত, এক বক্তৃতায় রাজা পাতেরিয়াকে সমবেত জনতার উদ্দেশে বলতে শোনা যায়, ভারতের সংবিধান রক্ষা করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যায়’ প্রস্তুত থাকতে হবে।

রাজা পাতেরিয়ার এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহল ও সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তাঁকে গ্রেপ্তারের দাবি জানায় বিজেপির বহু নেতা। পাতেরিয়ার মন্তব্যের নিন্দা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।

অবশ্য সমালোচনার মুখে রাজা পাতেরিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হত্যা’ বলতে তিনি আসলে মোদিকে পরাজিত করার কথা বলেছেন।

Related posts

Leave a Comment