26 C
Kolkata
October 6, 2026
রাজ্য

রাজ্যে ২১ হাজার গ্ৰুপ ডি কর্মী-র নিয়োগ দুর্নীতি হয়েছে

কলকাতা: দুর্নীতি! এই দুর্নীতি কথাটির সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। যত দিন এগোচ্ছে দুর্নীতির তালিকা ক্রমশ বাড়ছে। আজ সোমবার গ্রুপ-ডি কর্মী নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই জানিয়েছে, এখনও পর্যন্ত তাঁদের হাতে যে তথ্য উঠে এসেছে, সেই তথ্য প্রমাণ অনুযায়ী ২১ হাজার পদে নিয়োগ দুর্নীতি হয়েছে।

এদিন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উপস্থিত ছিলেন সিবিআই সিট-এর প্রধান অশ্বিন শেনভি। আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারপতির প্রশ্নের জবাবে শেনভি জানান, প্রায় ২১ হাজার পদের নিয়োগ দুর্নীতি হয়েছে। এই ২১ হাজারের মধ্যে ৯ হাজারের বেশি উত্তরপত্র এবং ওএমআর শিট বিকৃত করা হয়েছে।

গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক থেকেও এই  তথ্য মিলেছে বলেও জানিয়েছেন শেনভি। এই দাবি শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, ‘দুর্নীতিতে যুক্ত আছে এমন কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমি অবাক হচ্ছি! তদন্তে যা সাহায্য লাগবে আদালত করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যারা এই দুর্নীতিতে যুক্ত তাঁদের কাউকে ছাড়া হবে না।’

Related posts

Leave a Comment