28 C
Kolkata
April 29, 2026
Featured খেলা

বিশ্বকাপ: শেষ ষোলতে মরক্কো ও ক্রোয়েশিয়া

সংবাদ কলকাতা, ২ ডিসেম্বর: কানাডা ও বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে মরক্কো ও ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার আহমাদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে গেল বেলজিয়াম। ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলটি গোলশূন্য ড্র করল। তবে পয়েন্ট ভাগাভাগি করে ক্রোয়েশিয়া জায়গা করে নিল শেষ ষোলোতে। ফলে ২৪ বছর পর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল বেলজিয়ামকে। যদিও মাঝে ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিতে পারেনি এই দলটি।

অন্যদিকে, বৃহস্পতিবার কাতারের আল থুমামা স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মরক্কো ২-১ গোলে কানাডাকে হারিয়েছে। এই জয়ে ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠে গেল আফ্রিকার দেশটি। এদিন বাম দিক থেকে কানাডার স্যামুয়েল আডোকুজবে যে শট নিয়েছিলেন, তাতে পা চালিয়েছিলেন মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগুয়ার্ড। এটি এই বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল।

এছাড়া মঙ্গলবার রাতে ওয়েলসকে হারিয়ে গ্রুপ ‘বি’ থেকে বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে ইংল্যান্ড। অন্যদিকে ইরানকে হারিয়ে একই গ্রুপ থেকে পরের রাউন্ডে গেল যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘এ’ থেকে উঠেছে নেদারল্যান্ডস ও সেনেগাল।

Related posts

Leave a Comment