34.7 C
Kolkata
June 14, 2026
কলকাতা

জগাছায় একটি শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ

সংবাদ কলকাতা: চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে এক প্রতিবেশী বৃদ্ধকে গ্রেপ্তার করা হল। সোমবার প্রতিবেশী ঐ কন্যাকে লজেন্সের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায় ৬৬ বছরের বৃদ্ধ সারাফত আলি। পরিবারের তরফে জগাছা থানায় অভিযোগ জানানো হলে পুলিশ গ্রেপ্তার করে ঐ বৃদ্ধকে।

জানা যায়, সোমবার লজেন্সের লোভ দেখিয়ে বৃদ্ধ সারাফত মেয়েটিকে আটকে রাখার পর মেয়েটির মা তাকে প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেন। না পেয়ে ডাকাডাকি শুরু করেন। তখন ঐ বৃদ্ধ মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলেও মেয়েটিকে না পেয়ে তার মা কান্নায় ভেঙে পড়েন। হঠাৎই যন্ত্রণায় ছটফট করতে করতে মেয়েটি সারাফতের ঘর থেকে বেরিয়ে আসে। মা তাকে বুকে জড়িয়ে ধরলে মেয়েটি ইঙ্গিতে বিষয়টি বুঝিয়ে দেয়। তারপর মেয়েটির মা জগাছা থানায় অভিযোগ জানায়। তার অভিযোগের ভিত্তিতে ঐ বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।

Related posts

Leave a Comment