December 10, 2025
Featured জেলা

অসমে চলছে উচ্ছেদ অভিযান, বাড়ছে প্রতিবাদ আন্দোলন

শিলচর: আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন যথাক্রমে এনটিইউআই, এআইইউটিইউসি, টিইউসিসি সহ অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, ফোরাম ফর সোশ্যাল হারমনি, নারী মুক্তি সংস্থা ইত্যাদি সংগঠনের যৌথ উদ্যোগে বটদ্রবা সহ অন্যান্য উচ্ছেদ কান্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা হয়। সংগঠনগুলির পক্ষ থেকে প্রতিবাদ কার্যসূচি পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করে প্রথমেই বক্তব্য রাখেন ফোরাম ফর সোশ্যাল হারমনি’র অন্যতম সংগঠক অরিন্দম দেব। বক্তারা বলেন যে, বর্তমান সরকার অমানবিকভাবে একের পর এক স্থানে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। তাঁরা বলেন, উচ্ছেদের বলি হচ্ছেন সাধারণ দরিদ্র বিশেষ সম্প্রদায়ের মানুষ।

Related posts

Leave a Comment