24 C
Kolkata
March 23, 2026
জেলা

সল্টলেক সেক্টর ফাইভে রেশমি টাওয়ারে আগুন, ঘটনাস্থলে ৪টি ইঞ্জিন

সংবাদ কলকাতা, ৯ নভেম্বর: বৃহস্পতিবার দুপুরে সেক্টর ফাইভ-এর ওয়েবেল মোড়ের কাছে রেশমি টাওয়ারের নিচে দুটি গোডাউনে আগুন লাগে। গোডাউন দুটির ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীরা মুখে রুমাল বেঁধে গোডাউনের ঢোকার চেষ্টা করে। গোডাউনের ভেতরে মূলত বৈদ্যুতিক বাল্ব তৈরির সরঞ্জাম রাখা ছিল। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আশেপাশের অফিস থেকে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে। আপাতত আগুন নিয়ন্ত্রণ এলেও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

Related posts

Leave a Comment