শিলচর: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও শিলচরের রংপুরে এক নাবালিকাকে বিয়ে করার দায়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি পুলিশ। চাঞ্চল্যকর এই অভিযোগ তুলে সুবিচারের দাবি জানালেন অভিযোগকারী নাবালিকার বাবা। এদিন শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সন্মেলন ডেকে ষোল বছরের ওই যুবতীর বাবা বিমল চন্দ্র লস্কর পুলিশের সন্ধেহ জনক ভূমিকা তুলে ধরে সুবিচার পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তিনি জানান, গত বছরের ২৫ আগস্ট এক নবম শ্রেণির পড়ুয়া তার নাবালিকা মেয়েকে টিউশন থেকে নিয়ে পালায় রংপুর করাতিগ্রামের বিমল দেবনাথ। প্রায় কুড়ি দিন পর পুলিশ অপহৃত নাবালিকাকে উদ্ধার করার পর বাড়ি নিয়ে যাওয়ার জন্য তাকে চাপ সৃষ্টি করে।
কিন্তু নাবালিকাকে অপহরণকারী যুবককে পাকড়াও না করায় তিনি বাড়ি নিয়ে যেতে রাজি হননি। তখন পুলিশ দলবল নিয়ে তার বাড়িতে গিয়ে চাপ দেয় বলে অভিযোগ করেন বিমল বাবু। অপরদিকে অভিযুক্ত যুবকের সাথে নাবালিকার কোনও সম্পর্ক নেই বা বিয়ে হয়নি বলে তাকে সাফ জানিয়ে দেয় পুলিশ। এদিকে ফেসবুকে ওই অভিযুক্তের সাথে নাবালিকার বিবাহিত ছবি পাওয়া যায়। বর্তমানে ওই নাবালিকা হোমে রয়েছে। শিশু বিবাহ আইনে অভিযুক্ত অপরাধীকে পাকড়াও না করলে তাঁর মেয়েকে সমঝে নেবেন না বলে সিদ্ধান্তে অনঢ় বিমল বাবু। তাছাড়া ওই মামলার আইও-র এহেন ভূমিকার পেছনে কী রহস্য? পুলিশ প্রশাসনের স্বচ্ছতা নিয়ে তদন্তের দাবি তোলেন বিমল বাবু।
