31 C
Kolkata
September 19, 2026
রাজ্য

মুকুল রায়কে কুমড়োর সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী

সংবাদ কলকাতা: এবার সুপ্রিম কোর্টেই সঠিক বিচার হবে কুমড়ো মুকুল রায়ের। এমনি মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত মুকুল রায় রাজ্য রাজনীতিতে বহু চর্চিত নাম। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে যিনি ঘটা করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। বিজেপির নেতা, কর্মীরা যাঁকে রাজনৈতিক চানক্য বলে অভিহিত করেছিলেন। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিধায়ক পদে বিজেপির টিকিটে নির্বাচিত হওয়ার পর তিনি অভিষেক ব্যানার্জির হাত ধরে পুনরায় ফিরে যান ঘাসফুল শিবিরে। লড়াইটা শুরু হয় তারপর থেকে।

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বার বার বিধানসভায় আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বার বার বলেছেন, মুকুল রায় এখনও বিজেপির বিধায়ক। এবং সেই হিসাবে তাঁকে এখনও PAC-র চেয়ারম্যান করে রাখা হয়েছে।

এবিষয়ে শুভেন্দু বলেন, মুকুল রায়ের আচরণ কিছুটা কুমড়োর মত। তিনি বাইরে সবুজ। কিন্তু বিধানসভার অভ্যন্তরে তিনি গেরুয়া। আশা করি, সুপ্রিম কোর্টে এই দোলাচলের অবসান ঘটবে।

Related posts

Leave a Comment