24 C
Kolkata
May 9, 2026
জেলা

ময়নাগুড়িতে গ্যাসের পাইপ ফেটে রেস্টুরেন্টে আগুন

ময়নাগুড়ি: গ্যাসের পাইপ ফেটে রেস্টুরেন্টে আগুন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রেস্টুরেন্টের গ্যাসের পাইপ ফেটে আগুন লাগার ঘটনা ঘটল শনিবার। এদিন ময়নাগুড়ি মালবাজার যাওয়ার ৩১ নং জাতীয় সড়কের দারিভিজা ব্রীজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, এদিন দারিভিজা এলাকায় এক রেস্টুরেন্টে খাবার বানানোর সময় গ্যাসের পাইপ ফেটে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে। তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই রান্নার জন্য বেশ কিছু সামগ্রী এবং ইলেকট্রিকের কিছু সরঞ্জাম পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য হলেও সময় মতো দমকল কর্মীরা আসায় বড়ো ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে বলে রেস্টুরেন্ট মালিক জানিয়েছেন।

Related posts

Leave a Comment