32 C
Kolkata
March 14, 2026
Featured বিদেশ

ভার্জিনিয়ায় ক্লাসের মধ্যেই ৬ বছরের ছাত্রের হাতে গুলিবিদ্ধ হলেন শিক্ষিকা

ভার্জিনিয়া, ৭ জানুয়ারি: ঘটনায় তাজ্জব গোটা দুনিয়া! ছয় বছরের এক খুদে পড়ুয়া গুলি করল নিজের শিক্ষিকাকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গতকাল শুক্রবার সেদেশের ভার্জিনিয়ার রিচনিক এলিমেন্টারি স্কুলে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইচ্ছা করেই বালকটি তার ক্লাস টিচারকে গুলি চালিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত এলিমেন্টারি স্কুলের ওই শিক্ষিকা ফার্স্ট গ্রেডের ক্লাস নিচ্ছিলেন। ক্লাসের মধ্যেই ওই পড়ুয়ার সঙ্গে শিক্ষিকার তর্কাতর্কি হয়। কথার ফাঁকেই ব্যাগে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে ওই শিক্ষিকাকে গুলি চালায় সে। ৩০ বছর বয়সী ওই শিক্ষিকা গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাসের মেঝেতে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সঙ্গে সঙ্গে বালকটির আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে। পাশাপাশি আক্রান্ত শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে অভিযুক্ত বালকটিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানার চেষ্টা করা হচ্ছে, কিভাবে তার কাছে আগ্নেয়াস্ত্র এল।

Related posts

Leave a Comment