32 C
Kolkata
March 24, 2026
খেলা

ব্রাজিল কোচের উপর হামলা, আহত তিতে

সংবাদ কলকাতা: কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয় ব্রাজিল দলকে। হারের পরই দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিতে। তাতেও সেদেশের মানুষের ক্ষোভ কমছে না। গত সপ্তাহে এক দুষ্কৃতীকারীর হাতে আহত হন তিতে। এমনটাই জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে স্ত্রীকে নিয়ে ভোরবেলা বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হামলা চালায়। আক্রমণকারী তিতের কাছে জানতে চায়, এভাবে কেন ব্রাজিলকে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল।

হামলার ঘটনায় তদন্ত শুরু করে পুলিস। তদন্তকারী আধিকারিকরা প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, ওই ব্যক্তি তিতের প্রতিবেশীর বাগান থেকে সাইকেল চুরি করার চেষ্টা করছিল। সেই সময় তিনি বাধা দিতে গেলে শারীরিকভাবে হেনস্থার শিকার হন।

প্রসঙ্গত, এবার বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ছিল ব্রাজিল। শেষ ষোল পর্যন্ত খেলেছিল সেরা হয়েই। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসেই যেন ছন্দপতন ঘটে দলের। ইউরোপীয় দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় নেইমারদের।

Related posts

Leave a Comment