24 C
Kolkata
March 23, 2026
রাজ্য

বোলপুর লোকসভা কেন্দ্রে প্রচার শুরু

বীরভূমের বোলপুর: আজ সতী পীঠের অন্যতম পিঠ বীরভূমে কঙ্কালীতলায় পুজো দিয়ে বোলপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী অসিত মাল প্রচার শুরু করে দিলেন। সকালে কংকালী মায়ের কাছে আশীর্বাদ নিয়ে কঙ্কালীতালায় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ , নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, ব্লক সভাপতি মিহির রায় সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। এদিন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ তার ঝাঁজালো বক্তব্যে বলেন এই কঙ্কালী গ্রাম পঞ্চায়েত থেকে ১০ হাজার ভোটের লিড দিতে হবে বলে গেলাম। কি করে দেবে, কিভাবে দেবে সময় এলে বলবো। এছাড়া কর্মীদের উদ্দেশ্যে বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প থেকে কেউ যেন বঞ্চিত না হয় তাই প্রত্যেকটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে কেন তিনি প্রকল্প থেকে বঞ্চিত আছেন।

Related posts

Leave a Comment