24 C
Kolkata
March 23, 2026
কলকাতা

বড়দিনে আলিপুর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

সংবাদ কলকাতা: বড়দিনের শহর কলকাতা মেতে উঠেছে সেলিব্রেশনে। শহর কলকাতায় বিভিন্ন দর্শনীয় স্থানে উঠচে পড়া ভিড়। আর তার মধ্যে অন্যতম আলিপুর চিড়িয়াখানা। বিশেষত কচিকাঁচা এবং খুদেদের জন্য হট destination হল এই চিড়িয়াখানা। কলকাতার পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক যত আকর্ষণীয় ডেস্টিনেশন থাকুক না কেন এই বড়দিন বা নতুন বছরে চিড়িয়াখানার আকর্ষণ যে তার অন্যতম, তা প্রমাণ হল গত ২৪ শে ডিসেম্বর এই আলিপুর চিড়িয়াখানায় ৭০ হাজারের বেশি মানুষের সমাগমে। গতকাল ২৫ ডিসেম্বর সেই ভিড় ছাপিয়ে যায়।

বাইরে এবং ভেতরে মিলিয়ে ২০০-র বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়। এছাড়া ৬টা পুলিশ বুথ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়। বিশেষ দিন হিসেবে সকাল সাড়ে আটটা থেকে চিড়িয়াখানার গেট খোলা হয়। ৯টা থেকে যেখানে এন্ট্রি থাকে, সেখানে সাড়ে ৮টায় গেট খুলে দেওয়া হয়। চারটে গেটে ৩০টা টিকিট কাউন্টার আছে। সবকটা গেট ওপেন করা হয়। এছাড়াও অনলাইন টিকিট কাটার ব্যবস্থা করা হয়। বিকাল ৫ টায় চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়।

Related posts

Leave a Comment