23 C
Kolkata
February 11, 2026
জেলা

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের অভিনব রাখী বন্ধন উৎসব

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া: ফুল -পাতা দিয়ে নিজেরা রাখি তৈরী করে রাখি বন্ধন উৎসব পালন করল গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতা ১ নং ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্গত আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। নিজেদের বাগানের ফুল পাতা দিয়ে নিজেরাই রাখি তৈরি করল প্রথম শ্রেণীর ছাত্রী দেবাংশী, মৌপ্রিয়া, দ্বিতীয় শ্রেণীর মেঘনা, হিমাংশু, তৃতীয় শ্রেণীর রূপ, রিমি, চতুর্থ শ্রেণীর সুস্মিতা, সুব্রত।

তারপর সেই রাখী বিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীর হাতে বাঁধল তারা। তারা বাগানের গাছেদেরও রাখি পরিয়ে দিল। বাদ গেল না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। এই ভাবেই রাখি বন্ধন উৎসব পালন করল আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ও ছাত্র-ছাত্রীরা। প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত জানালেন, এই অভিনব ফুল-পাতার রাখি বন্ধন উৎসবের চিন্তা-ভাবনা বিদ্যালয়ের কচি-কাঁচা শিশু পড়ুয়াদেরই।পড়ুয়াদের সহযোগিতা করলেন শিক্ষক সৌমেন মন্ডল ও শিক্ষিকা পুষ্পিতা পাল।

Related posts

Leave a Comment