27 C
Kolkata
March 23, 2026
Featured বিদেশ

নওগাঁয় 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: “ ইন্টারনেটে আসক্তির ক্ষতি”- প্রতিপাদ্য নিয়ে জেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, নওগাঁ চত্বরে সোমবার (29 মে) শুরু হয় দুই দিন ব্যাপী 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং 7 ম বিজ্ঞান অলিম্পিয়াড-2023। এদিন সকাল ১১টায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, নওগাঁ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-5 আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন জলিল জন। মেলায় পঁচিশটি স্টল স্থান পেয়েছে।

মেলায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহিম, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম বিপিএম, নির্বাহী প্রকৌশলী নেসজে লিঃ তানজিমুল হক, সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিষ্টেট) ইকবাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, নওগাঁ সরকারী কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নিজাম উদ্দিন জলিল জন বলেন, বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায় এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে যাঁরা বিজ্ঞান নিয়ে চর্চা করেন, তাঁরা এখানে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের স্কুল বা কলেজে যে সব থিওরি শিখছে, সেটার আলোকে অথবা নিজেদের উদ্বাবনীমূলক যেসব চিন্তা চেতনা আছে, সেটা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট এখানে নিয়ে এসেছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আরও বিজ্ঞান ভিত্তিক বিষয়বস্ত উদ্ভাবন করতে সহযোগিতা করবে। বক্তব্য শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ স্টলগুলো পরির্দশন করেন।

Related posts

Leave a Comment