29 C
Kolkata
March 25, 2026
জেলা

দুর্গাপুরে হাই টেনশন তারে ঝলসে গেল ২ রাজমিস্ত্রি, এলাকা জুড়ে চাঞ্চল্য

সংকল্প দে, দুর্গাপুর: নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধাননগরের স্টীল পার্ক এলাকায় একটি দোকান নির্মাণের সময় আসাবধানতাবশতঃ ২ জন রাজমিস্ত্রী কাজ করার সময় হাই টেনশন লাইনে ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁর একজনকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ও একজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে।

জানা গিয়েছে, গতকাল সকালে স্টীল পার্কে একটি দোকানের নির্মাণের কাজ করছিলেন ৩ জন রাজমিস্ত্রি। তখনই ছাদের উপরে হাইটেনশন তারে ঝলসে যায় মুতব্বর আনসারী ও আব্বাস আনসারী। আশঙ্কাজনক অবস্থায় মুতব্বর আনসারীকে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং আব্বাস আনসারীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেরই বাড়ি মুর্শিদাবাদের ডোমকল এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে এই দোকানগুলি। ভেঙে দেওয়া হবে অবৈধ নির্মাণ।

পুলিশ সূত্রে খবর, স্টিল পার্কে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। অবৈধ নির্মাণের সময় লোহার সামগ্রী ছুঁয়ে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছিল। ফের বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটল ওই এলাকাতেই।

Related posts

Leave a Comment