28 C
Kolkata
March 29, 2026
রাজ্য

দাসপুরে উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম ১০

দাসপুর: দাসপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে জখম ১০ জন হয়েছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত চাঁদপুর এলাকায়। ঘাটাল-পাঁশকুড়া সড়কে আসতেই একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ থেকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি যাত্রী সমেত উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জখম যাত্রীদের উদ্ধার করে স্থানীয় ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related posts

Leave a Comment