March 12, 2026
কলকাতা

তারাতলায় গাড়ির ধাক্কায় মৃত সিভিক ভলান্টিয়ার

সংবাদ কলকাতা: ফের কলকাতায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে তারাতলা মোড়ে। মৃত সিভিক ভলেন্টিয়ার অমিত চক্রবর্তী রাতে তারাতলা মোড়ে কর্তব্যরত ছিলেন। সেই সময় একটি অ্যাম্বাসাডর গাড়ি বেপরোয়াভাবে ধাক্কা মারে তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ।

Related posts

Leave a Comment