30.3 C
Kolkata
June 20, 2026
Featured

তপশিলি জাতির মধ্যে যোগ্য ব্যক্তি নেই! শিলচরের সাংবাদিকের মন্তব্যে ক্ষুব্ধ তপশিলি সমাজ

শিলচর: কাছাড় জেলায় তপশিলি জাতির মধ্যে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য ব্যক্তি নেই বলে শিলচরের একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যম চ্যানেল সংবাদ পরিবেশন করায় ক্ষুব্ধ আসাম অনুসূচিত জাতি পরিষদের কাছাড় জেলা শাখা।

রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তপশিলি জাতিকে হেয় প্রতিপন্ন করে বৈদ্যুতিন মাধ্যম চ্যানেলের সাংবাদিক যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা ও ধিক্কার জানান পরিষদের কাছাড় জেলা শাখার কর্মকর্তারা।

এদিন পরিষদের কাছাড় জেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য কুমার দাস, সভাপতি ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, বরিষ্ট সদস্য সুধাংশু দাস, উপদেষ্টা বিনয় কৃষ্ণ দাস, যুবনেতা রূপেশ চন্দ্র দাস ,সজল কান্তি দাস ও বিশ্বজিৎ দাস প্রমুখ বলেন,তপশিলি জাতির মধ্যে যোগ্য ব্যক্তি নেই বলে চ্যানেলের সাংবাদিক কিভাবে বলতে পারলেন বলে প্রশ্ন উত্থাপন করেন।

Related posts

Leave a Comment