June 24, 2026
সাহিত্য

ট্রেন যাত্রী

সেবক ব্যানার্জী


অবশেষে এসে, মুচকী হেসে
ডানপাশ ঘেঁষে, পিছনে বসে,
খবরের কাগজে মুখ ঢেকে।
চেনা চেনা মনে হয়, তবু যেন
চেনা নয়। চশমার ফাঁকে, আড়ে আড়ে দেখে,
ভাবি এটা আবার কে রে? আড় চোখে দেখি,
বারবার ভাবি, এলো কোথা থেকে,
এলো নূতন সখী।
হলো বুঝি দেখা, নূতন প্রেমিকা।
আমি ভাবি তাই প্রেম করা চাই।
শহরের মেয়ে, ব্যাগের ফিতে
বুক বেয়ে, উদয় হলো কোথা থেকে।
হঠাৎ দেখি ট্রেনের শব্দে,
চকিত সকলে।
ডান পাশে ফিরে চেয়ে দেখি একি!
আমাদের খোকার মায়ের
লুকোচুরি।।

Related posts

Leave a Comment