February 5, 2026
দেশ

ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে তছনছ হতে পারে করাচি

সংবাদ কলকাতা, ১১ জুন : আরও শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। সেটি ক্রমশ ধেয়ে যাচ্ছে করাচির দিকে। সেখানে ১৫ জুনের মধ্যে এই ঝড় আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তখন এই ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় ১৯৫ কিলোমিটার হবে বলে ধারণা করা হচ্ছে।

আইএমডি সূত্রে খবর, এই ঘূর্ণিঝড় ১৫ জুন দুপুরের দিকে সৌরাষ্ট্র, মান্দভী ও কচ্ছের ওপর দিয়ে যাবে। এরপর সেটি করাচির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের উপকূল এলাকায় আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। সেজন্য করাচির সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে এই ঘূর্ণিঝড় করাচির ৭২০ কিমি দক্ষিণে অর্থাৎ পোরবন্দরের ৪৮০ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

এদিকে এই ঘূর্ণি ঝড়ের জেরে কেরলের তিরুঅনন্তপুরম, কোল্লাম, পাথানামথিট্টা, আলাপ্পুজহা, কোট্টায়াম, ইদ্দুকি এবং কোঝিকোড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আবহে আরব সাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন।

Related posts

Leave a Comment