27 C
Kolkata
March 20, 2026
রাজ্য

কলকাতায় আসার পথে গুয়াহাটি এক্সপ্রেসে আগুন

সংবাদ কলকাতা, ২৫ ডিসেম্বর: বড়দিনে দুঃসংবাদ। গুয়াহাটি-কলকাতা স্পেশাল এক্সপ্রেসে আগুন(fire in guwahati-kolkata special express)। একটি শীততাপ নিয়ন্ত্রিত কামরায় আগুন লাগে বলে জানা গিয়েছে। ট্রেনটি গুয়াহাটি থেকে কলকাতায় আসার সময় আকস্মিকভাবে ঘটে এই ঘটনা। এদিন বাতানুকুল ওই কামরা থেকে ধোঁয়া বেরোতে থাকে। যাত্রীরা সেটি দেখতে পাওয়ার পর আতঙ্কে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি শুরু করে দেন। বেশ কয়েকজন যাত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ট্রেনটি কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment