29 C
Kolkata
March 24, 2026
কলকাতা

কলকাতার এনআরএস হাসপাতালে আগুন-আতঙ্ক, কার্ডিয়োলজি বিভাগে ধোঁয়া

সংবাদ কলকাতা, ২২ জুলাই: আজ সকালে নীল রতন সরকার হাসপাতালে অগ্নিকাণ্ডের আতঙ্ক। এখানকার কার্ডিওলজি বিভাগে সাত সকালে ধোঁয়া দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে। তৎপর হয়ে ওঠেন স্বাস্থ্য কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুইটি ইঞ্জিন।

জানা গিয়েছে, আজ সকাল ৮টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বহির্বিভাগ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। কিন্তু, সেখানে কোনও অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই ধোঁয়া। ইলেক্ট্রিকের কোনও তার পুড়ে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ঘটনাস্থলের কাছাকাছি থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে পরিষেবা ব্যাহত হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment