21 C
Kolkata
March 23, 2026
দেশ রাজ্য

এবার জাতীয় সড়ক দিয়ে যুক্ত হতে চলেছে বারাণসী ও কলকাতা

সংবাদ কলকাতা: এবার সড়কপথে যুক্ত হতে চলেছে মোদীর বারাণসী থেকে মমতার কলকাতা। ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৬১০ কিমি দীর্ঘ সড়ক পথ নির্মাণের জন্য ইতিমধ্যে শুরু হয়েছে টেন্ডার ডাকার কাজ। বারাণসী থেকে শুরু হয়ে বিহার, ঝাড়খন্ড হয়ে কলকাতায় এসে মিশবে এই জাতীয় সড়ক।

এই রাজপথ বিহারের কাইমুর, রোহতাস, ঔরঙ্গাবাদ, গয়া হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে এই এক্সপ্রেসওয়ে। এরপর বোকারো, হাজারিবাগ, রামগড় হয়ে পুরুলিয়া ছুঁয়ে বাঁকুড়া ও হুগলিতে প্রবেশ করে তা ডানকুনিতে এসে মিশবে। যা একাধিক রাজ্যের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Related posts

Leave a Comment