সুভাষ পাল, সংবাদ কলকাতা: কলকাতায় ফের ফিরে আসছে শীতের আমেজ। আগামীকাল শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রিতে নেমে আসতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। যা গতকালের থেকে ১.৫ ডিগ্রি কম এবং স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে বলে জানানো হয়েছে। শুক্রবার রাত ও শনিবার সকালে দক্ষিণবঙ্গে ব্যাপক শীত পড়বে। এই তাপমাত্রা পরবর্তী তিনদিনেও একই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
একইভাবে উত্তরবঙ্গের তাপমাত্রাও আগামী তিন দিন দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে বলে জানানো হয়েছে। পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। প্রসঙ্গত আগামী সপ্তাহজুড়ে এই শীতের আমেজ বজায় থাকবে। এরপর গরম পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এবছর এটাই শীতের শেষ কামড় বলে মনে করা হচ্ছে।
next post
