March 12, 2026
কলকাতা রাজ্য

আজ হাওড়া ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল ঘোষণা করল রেল

সংবাদ কলকাতা, ৪ নভেম্বর: আজ হাওড়া ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কামারকুণ্ডু স্টেশনে কিছু জরুরি মেরামতির কাজ চলছে। সেজন্য লাইনে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। যার ফলে আজ আপ ও ডাউনে জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। বর্ধমান ও হাওড়া থেকে বাতিল হওয়া এই ট্রেন দুটি হল ৩৬৮১২, ৩৬৮১১। এছাড়া হাওড়া থেকে বর্ধমান ৩৬৮১৩ লোকাল ট্রেনটির যাত্রাপথ ১৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া আগামী ১০ থেকে ১৯ নভেম্বরের মধ্যে ভূপাল-জব্বলপুর ডিভিশনে ডবল লাইনের কাজ চলবে। সেজন্য এই সময় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। এই ট্রেনগুলি যে যে দিনে বাতিল থাকবে, তা হল – ১০, ১২, ১৭ ও ১৯ নভেম্বর ভাগলপুর-আজমের এক্সপ্রেস। ৭, ১০, ১৪ ও ১৭ নভেম্বর মাদার জংশন-কলকাতা এক্সপ্রেস। ১৬ এবং ১৯ নভেম্বর আমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস।

Related posts

Leave a Comment