22 C
Kolkata
February 19, 2026
রাজ্য

ভোটের আবহে ফের রাজ্য পুলিশে রদবদল, ৬ আইপিএস অফিসার বদলি

ভোটের ঠিক আগে ফের বড় প্রশাসনিক রদবদল করল রাজ্য সরকার। শনিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে ৬ জন আইপিএস আধিকারিকের বদলি ও নতুন দায়িত্বের কথা জানানো হয়েছে। এর আগেও ৩০ ও ৩১ জানুয়ারি রাজ্য পুলিশে বড়সড় পরিবর্তন আনা হয়েছিল। তার ঠিক ১৫ দিনের মাথায় আবার এই রদবদল ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজীব মিশ্রকে এডিজি ও আইজিপি (মডার্নাইজেশন অ্যান্ড কো-অর্ডিনেশন) পদ থেকে সরিয়ে এডিজি ও আইজিপি, দক্ষিণবঙ্গ করা হয়েছে। লক্ষ্মী নারায়ণ মীনাকে কারা দফতর থেকে বদলি করে এডিজি ও আইজিপি, সিআইডি পদে আনা হয়েছে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর রেঞ্জের আইজিপি মুকেশকে আইজিপি (আইবি) পদে নিয়োগ করা হয়েছে। নদিয়া ও রানাঘাট রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজাকে বদলি করে ডিআইজি, মুর্শিদাবাদ রেঞ্জ করা হয়েছে।


ভোটের মুখে এই ধারাবাহিক বদলিকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্ক নিয়ে জল্পনা বাড়ছে, যদিও সরকারি তরফে একে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলেই দাবি করা হয়েছে।

Related posts

Leave a Comment