26 C
Kolkata
February 4, 2026
Uncategorized

উপরাষ্ট্রপতি নির্বাচন ২০২৫ : ভোটগ্রহণ শেষ, দুপুর ৩টা পর্যন্ত ৯৬% ভোটদান

মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। খুব শিগগিরই ভোটগণনা শুরু হবে।এবারের নির্বাচনকে মূলত মতাদর্শগত লড়াই হিসেবে দেখা হচ্ছে— বিজেপি-এনডিএর প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণন বনাম কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের বি. সুদর্শন রেড্ডি। ভোটগ্রহণে উল্লেখযোগ্যভাবে ৯৬% এমপি অংশ নেন


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভোট দেন। তাঁর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, জিতেন্দ্র সিং ও এল. মুরুগন-সহ অনেকে ভোট দেন।কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিজেপি সভাপতি জেপি নড্ডা-সহ একাধিক এমপি ভোটে অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রী ও জেডি(এস) সাংসদ এইচ.ডি. দেবেগৌড়া হুইলচেয়ারে করে সংসদে এসে ভোট দেন।সংখ্যার বিচারে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন এগিয়ে রয়েছেন


নির্বাচনী কলেজে মোট ৭৮১ ভোট রয়েছে (রাজ্যসভার ২৩৯ এবং লোকসভার ৫৪২ জন এমপি)। তবে বিজু জনতা দল (বিজেডি) ও ভিআরএস ভোটদানে বিরত থাকায় কার্যকর ভোট সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৭০-তে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৮৬ ভোট। এনডিএর হাতে রয়েছে ৪৩৫ ভোট, পাশাপাশি ওয়াইএসআর কংগ্রেসের ১১ জন সাংসদ ও আপ-এর বিদ্রোহী সাংসদ স্বাতি মালিওয়ালের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।


বিপরীতে, বিরোধী ইন্ডিয়া ব্লকের শক্তি ৩২৪।তবে নির্বাচনে গোপন ব্যালট ব্যবহারের কারণে শেষ মুহূর্তে অঘটন ঘটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুই প্রার্থীই দক্ষিণ ভারতের হওয়ায় দক্ষিণের কিছু সাংসদ ভিন্নমত প্রকাশ করতে পারেন। যদিও বি. সুদর্শন রেড্ডির জেতার জন্য অন্তত ৫০টি ভোট এনডিএ থেকে ক্রস ভোট করতে হবে— যা বাস্তবে প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment