24 C
Kolkata
March 21, 2026
বাংলাদেশ

বাংলাদেশে হিন্দু যুবক হত্যার প্রতিবাদে VHP বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙা হলো ব্যারিকেড

বাংলাদেশে এক হিন্দু যুবককে হত্যার ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিক্ষোভ চলাকালীন উত্তেজিত আন্দোলনকারীরা পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কঠোর পদক্ষেপ নেয় এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিকভাবে অত্যাচার ও সহিংসতা চালানো হচ্ছে এবং ওই হিন্দু যুবকের হত্যাকাণ্ড তারই প্রমাণ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই ব্যারিকেড ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

Related posts

Leave a Comment