24 C
Kolkata
March 22, 2026
দেশ

সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে ভারতের পাশে আমেরিকা

ফাইল চিত্র

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। বৃহস্পতিবার আমেরিকার বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, মন্ত্রী মার্কো রুবিও ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ভারত যে বলছে পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করে—এ নিয়ে আমেরিকার মত কী? জবাবে ব্রুস বলেন, “আমরাও বহু বছর ধরে একই কথা বলে আসছি। কাশ্মীরে যা হয়েছে, তা ভয়াবহ।”

এই মন্তব্যে পরিষ্কার—সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অভিযোগকে সমর্থন করছে আমেরিকা। চলমান সংঘাতে ভারতের প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক সমর্থন আরও দৃঢ় হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Related posts

Leave a Comment