24 C
Kolkata
March 22, 2026
দেশ

ঈশ্বরের ইচ্ছা হলে আমাদের লোকই মুম্বইয়ের মেয়র হবে উদ্ধব ঠাকরে

ধান উদ্ধব ঠাকরে শনিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন ঈশ্বরের ইচ্ছা থাকলে তাঁর দলেরই কেউ মুম্বইয়ের মেয়র হবেন। বিৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে শিবসেনা–এমএনএস জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জয়ী কর্পোরেটরদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ৬৭টি ওয়ার্ডে জয় পেয়েছে এবং জোটসঙ্গী রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা জিতেছে ৬টি ওয়ার্ডে। মোট ২২৭টি ওয়ার্ডের মধ্যে এই ফলাফলকে জোটের জন্য ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক মহল। একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা পেয়েছে ২৮টি আসন কংগ্রেস জিতেছে ২৪টি ওয়ার্ড অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি পেয়েছে ৩টি এবং অন্যান্য দল মিলিয়ে জিতেছে ১০টি আসন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উদ্ধব ঠাকরে বলেন বিজেপি মনে করছে তারা কাগজে কলমে বাল ঠাকরের শিবসেনাকে শেষ করে দিয়েছে কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন বিশ্বাসঘাতকতা ও অর্থবল ব্যবহার করে বিজেপি মুম্বই দখল করতে চাইছে। তাঁর কথায় আনুগত্য কখনও কেনাবেচা করা যায় না।

এর আগে জয়ী কর্পোরেটরদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে উদ্ধব বলেন বিজেপি দল ভেঙেছে নাম ও প্রতীক কেড়ে নিয়েছে তবুও শিবসেনা লড়াই করে জিতেছে। তিনি বলেন আমাদের স্বপ্ন আমাদের লোক মেয়র হবেন ঈশ্বর চাইলে সেটাও হবে।

এদিকে এমএনএস প্রধান রাজ ঠাকরে নির্বাচনের ফল প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়ায় জয়ী কর্পোরেটরদের অভিনন্দন জানান। তিনি স্বীকার করেন প্রত্যাশিত সাফল্য না এলেও দল লড়াই ছাড়বে না এবং মারাঠি মানূষের স্বার্থে আন্দোলন চালিয়ে যাবে।

Related posts

Leave a Comment