April 4, 2026
রাজ্য

‘তৃণমূল নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কমিশনের, ডিজিকে দ্রুত রিপোর্টের নির্দেশ’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা — নির্বাচন ঘোষণার আগে তৃণমূল নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল নির্বাচন কমিশন। রাজ্যে ৮৩২ জন তৃণমূল নেতা-কর্মীর নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে কেন এত সংখ্যক নিরাপত্তা প্রয়োজন, তা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তকে নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশন সূত্রে খবর, শুধুমাত্র তৃণমূল নেতা-কর্মীদের নিরাপত্তার জন্যই ২,১৮৫ জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও আরও ১৪৪ জন ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, যাঁদের মধ্যে তৃণমূল সমর্থকরাও রয়েছেন।

এই বিপুল নিরাপত্তা ঘিরেই প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, এত বড় সংখ্যক নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা কী এবং কোন ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা স্পষ্ট করতে হবে।

কমিশন ডিজিকে নির্দেশ দিয়েছে, গোটা বিষয়টি নিরপেক্ষ এবং পেশাদারভাবে পর্যালোচনা করতে হবে। পাশাপাশি ২ থেকে ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানানো হয়েছে।

তবে তৃণমূলের একাংশের দাবি, রাজ্যে বিরোধীদের হিংসাত্মক রাজনীতির কারণেই বহু নেতা-কর্মীকে নিরাপত্তা দিতে হয়েছে। তাঁদের মতে, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এই পরিস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Related posts

Leave a Comment