29 C
Kolkata
March 23, 2026
রাজ্য

বিজ্ঞপ্তি প্রত্যাহার

ফাইল চিত্র

রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, বিজ্ঞপ্তিটি গত বছর ডিসেম্বরের। সেখানে বলা হয়েছিল, ২০২২ সালের আগে যে সব স্কুলে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়েছে তা আর বাড়ানো যাবে না। সেখানে দ্রুত প্রশাসক নিয়োগ করতে হবে। পরবর্তী নতুন পরিচালন সমিতি তৈরি না হওয়া পর্যন্ত ওই প্রশাসকই স্কুল পরিচালনার যাবতীয় কাজকর্ম দেখবেন। বিজ্ঞপ্তি জারির পর দেড় মাস কেটে গেছে। তারপরেও তা প্রত্যাহার করে নিতে হল মধ্যশিক্ষা পর্ষদকে। রাজ্যের তরফে পর্ষদকে জানিয়ে দেওয়া হয়েছে, সরকার পোষিত স্কুলের পরিচালন সমিতি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্কুল শিক্ষা দপ্তরের।

সরকার অনুমোদিত স্কুলগুলিতে ম্যানেজিং কমিটি বা পরিচালন সমিতি না থাকলে বা মেয়াদ শেষ হয়ে গেলে সেখানে অবিলম্বে প্রশাসক বসানোর নির্দেশ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের নজরে আসার পর এই বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক শুরু হতে এবং শিক্ষা দপ্তরের নির্দেশে পরে তা আংশিক প্রত্যাহার করতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে।

Related posts

Leave a Comment