প্রবীণ এনআরআই শিল্পপতি ও সমাজসেবী লর্ড স্বরাজ পল লন্ডনে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। জানা গেছে, কিছুদিন অসুস্থ থাকার পর হাসপাতালে ভর্তি অবস্থায় ২১ আগস্ট তাঁর মৃত্যু হয়।শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
তিনি বলেছেন, যুক্তরাজ্যে শিল্প, সমাজসেবা ও জনসেবায় লর্ড পলের অবদান এবং ভারত-যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে তাঁর সমর্থন চিরস্মরণীয় হয়ে থাকবে।এক্স-এ পোস্ট করে মোদি লিখেছেন, “শ্রদ্ধেয় স্বরাজ পল জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। যুক্তরাজ্যে শিল্প, সমাজসেবা ও জনসেবায় তাঁর অবদান এবং ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে তাঁর অক্লান্ত সমর্থন সবসময় মনে রাখা হবে।”লর্ড পল যুক্তরাজ্য-ভিত্তিক Caparo Group-এর প্রতিষ্ঠাতা ছিলেন।
জালন্ধরে জন্ম নেওয়া তিনি ১৯৬০-এর দশকে মেয়ের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান। পরবর্তীতে সেখানেই ব্যবসা ও সমাজসেবায় নিজের পরিচিতি তৈরি করেন।প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “আমাদের বহু সাক্ষাতের স্মৃতি মনে পড়ছে। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি।”
previous post
