23 C
Kolkata
March 1, 2026
Kolkata

‘ভবানীপুরে জেতার মতো ভোটার নেই’, মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর

২৮ ফেব্রুয়ারি | কলকাতা: এসআইআর প্রক্রিয়া শেষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। বিরোধী দলনেতা Suvendu Adhikari ভবানীপুর কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে তীব্র কটাক্ষ করেন।

তাঁর দাবি, ভবানীপুরে এখনও প্রায় ১৪ হাজার ভোটারের নাম ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিকে সামনে রেখে শুভেন্দুর মন্তব্য, “ওঁকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে আর নেই।”

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রসঙ্গে তিনি জানান, প্রায় ১০ হাজার ভোটার ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের বলেও মন্তব্য করেন তিনি। শুভেন্দুর প্রশ্ন, প্রয়োজনীয় নথি পেশ না করে অভিযোগ তোলা কতটা যুক্তিযুক্ত?

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এসআইআর শুরুর আগে ভবানীপুর কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২,০৬,২৯৫ জন। খসড়া তালিকায় ৪৪,৪৭০টি নাম বাদ পড়ে সংখ্যা দাঁড়ায় ১,৬১,৫২৫। চূড়ান্ত তালিকায় আরও ২,৩২৪ জনের নাম মুছে যাওয়ায় বর্তমানে ভোটার সংখ্যা ১,৫৯,২০১।

তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এখনও ১৪,১৫৪ জনের নাম ‘বিচারাধীন’। অর্থাৎ সংশোধন প্রক্রিয়া শেষ হলেও তাঁদের ভোটাধিকার চূড়ান্ত হয়নি।

ভবানীপুরের এই সমীকরণ আগামী বিধানসভা ভোটে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

Related posts

Leave a Comment