নয়া দিল্লি, ১২ ডিসেম্বর ২০২৫ :রাজধানীতে শীতের শুরুতেই বেআইনি খোলা আগুনে বর্জ্য পোড়ানো রুখতে কঠোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রेखা গুপ্তা। তিনি জানালেন, এখন থেকে যে কোনও রকম ওপেন বার্নিং ধরা পড়লে সঙ্গে সঙ্গে ৫,০০০ টাকা জরিমানা করা হবে। দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আনতেই এই কঠোরতা, জানিয়েছে প্রশাসন।
মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, খোলা আগুন দূষণের অন্যতম বড় উৎস, তাই এ নিয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে বিশেষ ভিজিল্যান্স টিম মোতায়েন করা হয়েছে এবং নাগরিকদেরও এ ধরনের ঘটনা দেখলে রিপোর্ট করতে অনুরোধ জানানো হয়েছে। সরকারের দাবি, পদক্ষেপ কঠোর না হলে দূষণ রোধ সম্ভব নয়।
