26 C
Kolkata
March 24, 2026
রাজ্য

শান্তিনিকেতনে সৌরভ গাঙ্গুলী ও অনুব্রত মণ্ডল একমঞ্চে

নিজস্ব চিত্র

অবশেষে বোলপুরের শান্তিনিকেতনে কবিগুরুর পুণ্যভূমিতে সৌরভ গাঙ্গুলী পা রাখলেন। যদিও আগে আসার কথা ছিল, কিন্তু তার শরীর অসুস্থ থাকার কারণে বারবার দিন তারিখ বদলাচ্ছিলেন। অবশেষে তিনি আজকে বোলপুরের লাল মাটিতে পা রাখলেন। বোলপুরের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অপেক্ষা করছিলেন যে, কখন মহারাজ আমাদের বোলপুরে আসবেন। তিনি তার সময় মতো এসে পৌঁছন বোলপুর ডাকবাংলা স্টেডিয়াম মাঠে। সেখানে উপস্থিত হতেই মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। বোলপুরে এসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনা সিনহা মহাশয়, এসএসডি-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, সুদীপ্ত ঘোষ, পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। তিনি জানান, “পদ না পেলে অম্বল হবে না, জেল খেটেছি তবু দল ছাড়িনি”। বীরভূমে স্পষ্ট বার্তা অনুব্রত মণ্ডলের। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যসভার এমপি হতে বলেছিলেন, তবু রাজি হইনি। বলেন, অন্য দলে গেলে জেল খাটতে হতো না। তৃণমূলেই আছি তৃণমূলেই থাকব।

Related posts

Leave a Comment