তাঁকে টেনিস পরিবারের রাজপুত্র বলা চলে। বাবা আন্দ্রে আগাসি আর মা স্টেফি গ্রাফ। দু’জনেই টেনিস তারকা। তাঁরা দীর্ঘদিন টেনিস কোর্টে রাজত্ব করেছেন। বাড়িতে রয়েছে ৩০টি গ্র্যান্ড স্ল্যাম । তবে ছেলে জার্ডেন আগাসি বেসবলে মজেছেন। যোগ্যতা অর্জন করতে পারলে ২০২৬ সালে মূল প্রতিযোগিতায় খেলবেন তিনি। চলতি বছরের মার্চ মাসে বিশ্ব বেসবল ক্লাসিকের যোগ্যতা অর্জন পর্বে জার্মানির হয়ে খেলবেন জাডেন।
জেডানের এখন বয়স ২৪ বছর। জন্ম ২০০১ সালে। তিনি বলেন, ‘আগাসি নামটা জড়িয়ে রয়েছে টেনিসের সঙ্গে। আমি সেই নামটার পরিচয় বেসবলেও করাতে চাই। স্কুলে আমি খুব জোরে বল ছুঁড়তে পারতাম। সেখান থেকেই আমার কোচ মনে করেছিল যে, আমি বেসবল খেলতে পারব।’
এখন বেস বলের বেশ কদর হলেও ২০১৯ সালে তাঁর হাতে চোট লাগার কারণে খেলায় পিছিয়ে পড়েন। ২০২১ সাল থেকে জেডন ফের খেলতে শুরু করেছেন। জাতীয় দলেও নিজের জায়গা করে নিয়েছেন।
previous post
