বিধানসভা ভোটের আগে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। সেই আবহে বিজেপি নেতা Dilip Ghosh শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “তালিকা বেরোতে দিন, সাসপেন্স আছে।”
Mamata Banerjee-র বক্তব্যের প্রসঙ্গ তুলে দিলীপের দাবি, প্রায় ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যেতে পারে বলে মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। বিজেপি আগেই এমন আশঙ্কার কথা জানিয়েছিল বলে দাবি তাঁর। এতদিন পরে সেই হিসেব মানতে হল কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অনুপ্রবেশ ইস্যুতেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন দিলীপ। তাঁর বক্তব্য, ২০০৫ সালে সংসদে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীর প্রসঙ্গ তুলেছিলেন মমতা নিজেই এবং তখন সতর্ক করা হয়েছিল যে এদের না সরালে রাজ্যের ভবিষ্যৎ বিপন্ন হবে। দিলীপের দাবি, যে বিষয় একসময় ‘বিপদ’ হিসেবে চিহ্নিত হয়েছিল, সেটাই পরে রাজনৈতিক ‘সম্পদে’ পরিণত হয়েছে।
চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেড় কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর হিসেব অনুযায়ী, ইতিমধ্যে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। শুনানিতে অনুপস্থিতি ও তথ্যে অসঙ্গতির জেরে আরও কয়েক লক্ষ নাম বাদ যেতে পারে বলে দাবি তাঁর।
