17 C
Kolkata
February 4, 2026
খেলা

শ্রেয়ার গানে মহিলাদের বিশ্বকাপের থিম সং প্রকাশ্যে, বার্তা ‘ঘরে আনো ট্রফি’

মহিলাদের এক দিনের বিশ্বকাপ শুরু হতে আর কয়েক দিন বাকি। এর আগে শুক্রবার আইসিসি প্রকাশ করেছে থিম সং ‘ব্রিং ইট হোম’, যা গেয়েছেন ভারতের শ্রেয়া ঘোষাল। গানটির মূল বার্তা—ট্রফি ঘরে আনো।ভিডিওতে শ্রেয়াকে দেখা গেছে স্টুডিওতে গাইতে গিয়ে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি পরিবেশন করবেন তিনি।

আইসিসি-র বিজ্ঞপ্তিতে শ্রেয়া বলেন, “মহিলাদের বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। এই গানের মাধ্যমে মহিলাদের ক্রিকেটের শক্তি, একতা এবং স্ফূর্তি তুলে ধরা হয়েছে।”শ্রেয়া আরও যোগ করেন, “ক্রিকেটের মাধ্যমে মানুষ একত্র হয়। সেই খেলার সঙ্গে যুক্ত একটি গান গাইতে পেরে আমি সম্মানিত।

আশা করি অনেক মানুষ অনুপ্রাণিত হবেন।”মহিলাদের বিশ্বকাপ উদ্বোধনী হবে ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার সঙ্গে। ভারতের মহিলা দল এখনও এক দিনের বিশ্বকাপ জেতেনি, তবে এবার তারা শক্তিশালী দাবিদার। আইসিসি র‌্যাঙ্কিংয়ে তারা দ্বিতীয় স্থানে, অস্ট্রেলিয়ার ঠিক পিছনে।

Related posts

Leave a Comment