23 C
Kolkata
February 4, 2026
টিভি-ও-সিনেমা

মধুমিতার ধারাবাহিক থেকে বাদ পড়লেন শঙ্কর চক্রবর্তী, পুজোর আগে আর্থিক সমস্যার কথাও জানিয়েছেন

ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-তে মধুমিতা সরকারের বাবার চরিত্রে অভিনয় করার কথা ছিল শঙ্কর চক্রবর্তী-র। কিন্তু প্রোমো প্রকাশের সঙ্গে দেখা যাচ্ছে, সেই চরিত্রে অন্য অভিনেতা রয়েছেন। শঙ্কর জানিয়েছেন, শুটিংয়ের সময়সূচি এবং অন্যান্য নাটক ও ছবির শুটিংয়ের কারণে তারিখ মিলছিল না।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, তাদের পক্ষে শিডিউল পরিবর্তন সম্ভব নয়।শঙ্কর বলেন, “পুজোর আগে আমার সামান্য আর্থিক সমস্যা রয়েছে, তাই চিন্তায় আছি। তবে রাগ করি না। বড় প্রযোজনা সংস্থার সঙ্গে সম্পর্ক নষ্ট করার কোনো কারণ নেই।”

বর্তমানে তিনি ছোটপর্দায় কাজ করছেন না, তবে উজান গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ‘কাতুকুতু বুড়ো’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।

Related posts

Leave a Comment