27 C
Kolkata
March 11, 2026
রাজ্য

শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ নতুন লোকাল ট্রেন, ১৬ মার্চ থেকে চালু অতিরিক্ত পরিষেবা

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে একাধিক নতুন লোকাল ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। গেদে ও সংলগ্ন এলাকার সঙ্গে যোগাযোগ আরও উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে পরীক্ষামূলক ও অস্থায়ীভাবে এই অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

গেদে রুটে সম্প্রসারিত ট্রেন

  • ৩১২২৭ শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল এখন গেদে পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসেবে শিয়ালদহ থেকে সকাল ৯:২৮-এ ছাড়বে এবং ১২:০৭-এ গেদে পৌঁছবে।
  • ৩১২২৬ নম্বর ট্রেন এখন ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল হিসেবে চলবে। এটি গেদে থেকে সকাল ৮:২৬-এ ছাড়বে এবং ১০:৫৭-এ শিয়ালদহ পৌঁছবে।
  • ৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকাল ট্রেনটিকেও গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এটি এখন ৩১৯৩৩ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসেবে বিকেল ৪:৫০-এ শিয়ালদহ থেকে ছাড়বে এবং ৭:৩৮-এ গেদে পৌঁছবে।

গেদে–মাঝেরহাট সরাসরি ট্রেন

ক্রস-সেকশনাল যাত্রীদের সুবিধার জন্য গেদে–রানাঘাট ও নৈহাটি–মাঝেরহাট পরিষেবা মিলিয়ে নতুন একটি ট্রেন চালু করা হয়েছে।

  • ৩০১৪৪ ডাউন গেদে–মাঝেরহাট স্পেশাল গেদে থেকে বিকেল ৪:১৫-এ ছাড়বে এবং সন্ধ্যা ৭:২৮-এ মাঝেরহাট পৌঁছবে।

গেদে–রানাঘাট শাখায় নতুন ট্রেন

  • ৩১৭৬১ আপ রানাঘাট–গেদে ইএমইউ স্পেশাল রানাঘাট থেকে সকাল ৭:০৫-এ ছাড়বে এবং ৭:৫৭-এ গেদে পৌঁছবে।
  • ৩১৭৬২ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে দুপুর ১:০০-এ ছাড়বে এবং ১:৫৫-এ রানাঘাট পৌঁছবে।
  • ৩১৭৬৪ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে রাত ৮:২৫-এ ছাড়বে এবং ৯:২১-এ রানাঘাট পৌঁছবে।

রেল সূত্রে জানা গিয়েছে, এই অতিরিক্ত ট্রেন পরিষেবাগুলি চালু হলে শিয়ালদহ ডিভিশনের উপনগরীয় রেলযাত্রীরা অনেকটাই সুবিধা পাবেন এবং গেদে রুটে যাতায়াত আরও সহজ হবে।

Related posts

Leave a Comment