নয়াদিল্লি, ১২ ডিসেম্বর: দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চল নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে তীব্র কটাক্ষ করল সুপ্রিম কোর্ট। আবেদনে বলা হয়েছিল, ভূমিকম্পে বিপুল জনসংখ্যা ঝুঁকিতে রয়েছে, তাই বিশেষ সুরক্ষা ও নীতিগত হস্তক্ষেপ প্রয়োজন। সেই প্রসঙ্গে আদালত পর্যবেক্ষণ করে বলে, “সবাইকে কি চাঁদে পাঠিয়ে দেব? পৃথিবী তো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়।”আদালত স্পষ্ট জানায়, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি শূন্যে নামানো সম্ভব নয়।
বরং কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা উন্নত করুক, সঠিক নির্মাণবিধি কার্যকর করা হোক এবং জনগণকে সচেতন করা হোক— এটাই বাস্তবসম্মত পথ।বিচারপতিরা আরও বলেন, আদালত নীতি নির্ধারণকারী সংস্থা নয়; কার্যকর নীতি প্রয়োগ ও দুর্যোগ প্রশমন কাঠামো শক্তিশালী করাই সরকারের দায়িত্ব। প্রয়োজনীয় জায়গায় সংশোধনের পরামর্শ আদালত দিতে পারে, কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত আদালতের ওপর চাপানো যায় না।
