24 C
Kolkata
March 23, 2026
দেশ

আলোর উৎসবে বিশ্বের সবার ঘরে সুখ,শান্তি,সমৃদ্ধি আসুক- বার্তা দিল সংস্কার ভারতী

মিলন খামারিয়া, কলকাতা, ২০ অক্টোবর; ‘দীপাবলীর আলোকমালা’য় শীর্ষক অভিযানে মাটির প্রদীপ জ্বালিয়ে দীপাবলী আলোর উৎসব পালন করার আহ্বান জানালো অখিল ভারতীয় সাংস্কৃতিক সংস্থা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ ।সংগঠনের দক্ষিণবঙ্গ প্রান্তের ১৪ টি জেলায় পাঁচশোর বেশি সদস্য সদস্য নিজের বাড়িতে, মন্দির ও মন্দির প্রাঙ্গণে, প্রদীপের আলোকমালায় সাজিয়ে তুলল।

একটি দিকে মাটির প্রদীপ ব্যবহারের মাধ্যমে বাংলার কুটির শিল্পী দের উৎসাহিত করা ও পাশাপাশি বিদেশী বহুজাতিক সংস্থার তৈরি করা টুনি লাইট বৈদ্যুতিক আলোর ব্যবহার থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।ধন ত্রয়োদশী তিথিতে স্থানীয়দের সাথে কেনা-বেচার মাধ্যমে স্ব-ভাব জাগরণ, নরক চতুর্দশী তিথিতে কর্তব্য পালনের অঙ্গীকারবদ্ধ হয়ে নাগরিক শিষ্টাচারের বার্তা, শুভ দীপান্বিতা তিথিতে সবাইকে নিয়ে আলোর উৎসবে সামিল হয়ে সামাজিক সমরসতার নির্দশন তৈরি করল এই সংগঠন।

এছাড়াও শ্রীগোবর্ধন পূজা উপলক্ষ্যে – পর্যাবরণ সংরক্ষণ এবং ভ্রাতৃদ্বিতীয়া তিথিতে – পরিবার প্রবোধনের অঙ্গীকার করল দেশের সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন।সংগঠনের পশ্চিমবঙ্গ(দক্ষিণবঙ্গ প্রান্ত) প্রদেশ সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত বলেন, আলোর উৎসবে দীপান্বিতার শুভেচ্ছা জানাই রাজ্যবাসীকে। এই আলোর উৎসব আপনাদের ঘরে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ ও ভালোবাসা। ভারতীয় সভ্যতার ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে বিশ্বের সবার ঘরের অন্ধকার দূরীভূত হোক, ভরে উঠুক আলোক মালায়।

Related posts

Leave a Comment