27 C
Kolkata
February 4, 2026
দেশ

গ্রামীণ পর্যটনই ভারতের জীবন্ত ঐতিহ্যের পুনর্জাগরণ—উত্তরপ্রদেশের পর্যটনমন্ত্রী জয়বীর সিং-এর বক্তব্য

উত্তরপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং বলেছেন, গ্রামীণ পর্যটন শুধু পর্যটন নয়, এটি আসলে আমাদের গ্রামগুলির সম্মান, আয় এবং পরিচয় পুনরুদ্ধারের এক আন্দোলন।বৃহস্পতিবার অনুষ্ঠিত দিনব্যাপী গ্রামীণ পর্যটন সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, “ভারতের প্রাণ তার গ্রামেই। রাম থেকে কৃষ্ণ—ভারতের গল্প, মূল্যবোধ ও সংস্কৃতির শিকড় মাটির সঙ্গে মিশে আছে।

পর্যটনকে শুধু ঐতিহাসিক স্থাপনা ঘোরা নয়, বরং গ্রামীণ রান্নাঘরের উষ্ণতা, সহজ জীবনযাপন আর আন্তরিক আতিথেয়তার অভিজ্ঞতা পর্যন্ত নিয়ে যেতে হবে।”সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ, নীতি-নির্ধারক, হোমস্টে মালিক, ফার্মস্টে উদ্যোক্তা ও উদ্ভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল—৪০-এরও বেশি ফার্মস্টে ও হোমস্টে মালিককে সম্মাননা প্রদান, যারা উত্তরপ্রদেশের গ্রামীণ আতিথেয়তার মান নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দৃষ্টিভঙ্গিতে গ্রামীণ পর্যটন “বিকসিত ভারত @২০৪৭”-এর কেন্দ্রীয় অংশ, যা গ্রামে ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি এবং পরিবেশ সচেতনতার পথ খুলে দেবে।পর্যটন সচিব মুখেশ কুমার মেশরাম বলেন, “গ্রামীণ পর্যটনই ভারতের সফট পাওয়ার।”

তিনি জানান, ইতিমধ্যেই ২৩৪টি গ্রামকে পর্যটন কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে আর্থিক সহায়তা, প্রণোদনা ও মাঠ পর্যায়ে সুবিধা দেওয়া হচ্ছে। তাঁর কথায়, “আজকের শিশুরা, যারা কংক্রিটের জঙ্গলে বড় হচ্ছে, তারা গরু, কুয়ো বা রঙোলি দেখে মুগ্ধ হয়। গ্রামীণ পর্যটন আগামী প্রজন্মকে আমাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে পুনর্মিলনের সুযোগ দিচ্ছে।”বাগানচাষ সচিব বি. এল. মীনা গ্রামীণ পর্যটনের সঙ্গে যুক্ত সমন্বিত কৃষি ও রেশমচাষ প্রকল্পের সাফল্যের গল্প তুলে ধরেন, যা ইজরায়েলি প্রযুক্তির সহায়তায় চালু হয়েছে।

এতে গ্রামবাসীরা দ্বিগুণ আয়ের সুযোগ পাচ্ছেন।বিশেষ সচিব ঈশা প্রিয়া বলেন, “পর্যটন আর কেবল সাইটসিয়িং নয়, এটি ‘সোল-সিয়িং’। আমরা ২৮৫ জন গ্রামীণ যুবককে প্রশিক্ষণ দিয়েছি, ১৮টি এনজিওকে যুক্ত করেছি, ২৫ শতাংশ ভর্তুকি ও স্ট্যাম্প ডিউটি ছাড়ের মতো সুবিধা দিচ্ছি। আচার থেকে মাটির কাজ—প্রত্যেক ঘরই এক একটি পর্যটন ইউনিট হতে পারে।”সম্মেলনের বিভিন্ন সেশনে গ্রামীণ পর্যটনের নানা দিক আলোচিত হয়। শ্রীকৃষ্ণ চৌধুরী প্রাকৃতিক কৃষি নিয়ে বক্তব্য রাখেন, পাণ্ডুরঙ্গ তাওরে (ভারতের অগ্রদূত এগ্রি-ট্যুরিজমে) বৈশ্বিক উদাহরণ তুলে ধরেন।

বিনিয়োগভিত্তিক সেশন পরিচালনা করেন পঙ্কজ অরোরা। আর ‘লেক ম্যান অব ইন্ডিয়া’ আন্নাদানি মাল্লিগাভাদ কমিউনিটি-ভিত্তিক পর্যটন ও পরিবেশ পুনর্জীবন নিয়ে প্রেরণাদায়ক বক্তব্য দেন।

Related posts

Leave a Comment