27 C
Kolkata
March 22, 2026
দেশ

রাইট টু ডিসকানেক্ট বিল ২০২৫: অফিসের কাজের সময়ের বাইরে আর ফোন নয়, নিয়ম ভাঙলে নিয়োগকর্তাকে জরিমানা

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর: অফিসের কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষায় বড় পদক্ষেপ হিসেবে সামনে এলো রাইট টু ডিসকানেক্ট বিল ২০২৫। প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, নির্দিষ্ট কাজের সময়সীমার বাইরে কর্মীদের কাছে অফিস থেকে ফোন, ইমেল বা মেসেজ পাঠানো যাবে না। নিয়ম ভাঙলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

বিলের লক্ষ্য কর্মীদের মানসিক চাপ কমানো, অতিরিক্ত ওভারটাইম নিয়ন্ত্রণ করা এবং স্বাস্থ্য–জীবনমানকে সুরক্ষিত রাখা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আইন কার্যকর হলে কর্মজীবনে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।

Related posts

Leave a Comment